• জাতীয়

‎নির্বাচন ঘিরে ডজনেরও বেশি সংস্কার প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠাল ইসি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘরে ডজনখানেকেরও বেশি সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

‎বুধবার (৩ সেপ্টেম্বর) এসব সংস্কার প্রস্তাবনা আরপিওতে বা গণপ্রতিনিধিত্ব আইনে চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

‎প্রস্তাবনায় ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ করেছে ইসি। সংস্কার প্রস্তাবনায় আরও বলা হয়, নির্বাচনী প্রচারণায় একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। সেইসঙ্গে বিদেশে প্রার্থীর পক্ষে স্বশরীরে প্রচারণা করা যাবে না। 

‎এ ছাড়া, প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা প্রস্তাব করা হয়েছে আরপিওতে।

‎সেইসঙ্গে শুধু প্রতিনিধি দিয়ে মনোনয়ন জমা দেওয়ারও সুযোগ থাকছে না। প্রার্থী বা প্রস্তাবকারীর উপস্থিতি বাধ্যতামূলক করে সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo