• জাতীয়

নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তদন্তে বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি এ তথ্য নিশ্চিত করেন। বুধবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।

এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নুরের স্ত্রী মারিয়া আক্তারের সাক্ষাতকালীন সময়ে আইন উপদেষ্টাও এ তথ্য জানান। এসময় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্তকাজ সম্পন্ন করবে।

এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, নুরের ওপর হামলার ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মন্তব্য (০)





image

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১

‎নিউজ ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এল...

image

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: য...

২

‎নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্...

image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐ...

৩

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...

image

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

৪

নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...

image

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্...

৫

‎নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...

  • company_logo