ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নারী সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে নড়াইলে ১৬১ জন গরীব, অসহায় ও দুস্থ প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নড়াইল জেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৩১ আগস্ট) জেলা পরিষদ মিলনায়তনে বিকাল সাড়ে ৫ টায় এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরের সাধারণ বরাদ্দের আওতায় উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বিপিএ।
এ সময় প্রধান অতিথি শারমিন আক্তার জাহান বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীদের হাতে সেলাই মেশিন পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে নারীরা নিজেরা যেমন আত্মনির্ভরশীল হবেন, তেমনি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে সেলাই মেশিন পাওয়া নারীরা আনন্দ প্রকাশ করেন।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)