ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নদী পরিবেশের প্রাণ। পরিবেশ বাঁচাতে হলে নদীর দখল ও দূষণমুক্ত করতে হবে। কক্সবাজারে যেসব হোটেলের নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা নেই, তারা নদী দূষণ করছে। সেটা প্রমাণ পেলে শুধু ফাইন করা হয়। কিন্তু এসব হোটেলকে জরিমানার পাশাপাশি বন্ধও করে দেওয়া উচিত।
শনিবার (৩০ আগস্ট) কক্সবাজার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে হাইকোর্টের আদেশ মোতাবেক বাঁকখালী নদী দখলমুক্তকরণের লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর কক্সবাজারের বাঁকখালী নদীর দখলদারদের সমন্বিত তালিকা তৈরি করে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। গত ২৪ আগস্ট হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে বাঁকখালী নদীর সীমানায় থাকা সব দখলদারের তালিকা তৈরি করে আগামী চার মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে। পাশাপাশি নদীটিকে ছয় মাসের মধ্যে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে সে মোতাবেক ব্যবস্থাপনারও নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু সৈকতের বালুচর নয়, বাঁকখালী নদীও পর্যটনের অনুষঙ্গ হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশের বৃহত্তর জলবায়ু উদ্বাস্তু আশ্রয়ণ প্রকল্প এলাকার মাঝামাঝি এ স্থান ঘিরে পরিকল্পিত পদক্ষেপ নিলে এটি পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্পট হয়ে উঠবে।
সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদসহ জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)