ফাইল ছবি
নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান বলেন, জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের মানুষের রক্তের সাথে বেঈমানী করেছে। জুলাই অভ্যুত্থানে দলটি আওয়ামী লীগকে সহযোগীতা করেছে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তবে জাতীয় পার্টি কেন পারবে না?
তিনি আরও বলেন, মানুষের মধ্যে ১৭ বছরের ক্ষোভ যেভাবে বহিঃপ্রকাশ হচ্ছে অনাকাঙ্ক্ষিত। মবের মত ঘটনা সাথে সাথেই নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা সর্বোচ্চভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ, গণঅধিকারের জেলা সভাপতি সাখাওয়াত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)