ছবিঃ সিএনআই
ঝিনাইদহ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুত্রুবার (২৯ আগস্ট) সকালে শহরের সিটি কলেজ প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।
অনুষ্ঠানে ঝিনাইদহ চেম্বার অব কর্মাসের সভাপতি মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিক, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিলন ও ড্যাব নেতা ডা. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকার ৩ শতাধিক রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ঔষধ দেওয়া হয়। স্বাস্থ্য সেবা প্রদান করেন ঝিনাইদহ ও মাগুরার হাসপাতালের ডা. আসিফ হোসেন, ডা. তারিন শুভ, ডা. প্রান্ত, ডা. জোহান হোসেনসহ ৪ জন চিকিৎসক।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)