• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে হাসপাতালে গ্যাসের লিকেজ থেকে এ্যাম্বুলেন্সে বিস্ফোরণ নারীসহ দগ্ধ ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় হাসপাতালের সামনে গ্যাসের লিকেজ থেকে একটি এ্যাম্বুলেন্সে বিস্ফোরণ থেকে আগুনে এক নারী সহ দুই জন দগ্ধ হয়েছে। দগ্ধদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- এ্যাম্বুলেন্স যাত্রী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার মনোয়ারা বেগম ও এ্যাম্বুলেন্স চালক বিজয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের মনোয়ারা বেগম অসুস্থ নাতিকে নিয়ে জেনারেল হাসপাতালে নিয়ে আসে। শিশুটির অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। পরে ভাড়া করা এ্যাম্বুলেন্সে ওঠার সময় লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ থেকে এ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। হাসপাতালে রোগী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এতে এ্যাম্বুলেন্স চালক বিজয়ের হাত ও শরীরের অংশ মনোয়ারা বেগম শরীরের ডান পাশের অংশ দগ্ধ হয়। পরে তাদেরকে দু’জনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। খবরপেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জহিরুল ইসলাম বলেন, এ্যাম্বুলেন্সটি বেসরকারী ভাড়া করা। কীভাবে এই আগুনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo