• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশ-মেক্সিকো একই মূল্যবোধে বিশ্বাসী: রাষ্ট্রদূত মুশফিকুল আনসারী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দূরত্ব থাকা সত্ত্বেও বাংলাদেশ ও মেক্সিকো একই মূল্যবোধে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

‎স্থানীয় সময় মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে। ওই দলটিকে স্বাগত জানাতে গিয়ে এ কথা বলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

‎বুধবার (২৭ আগস্ট) দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎মুশফিকুল ফজল আনসারী বলেন, দূরত্ব থাকা সত্ত্বেও বাংলাদেশ ও মেক্সিকো একই মূল্যবোধে বিশ্বাসী। বন্ধুত্ব, সংহতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য— যা আমাদের দুই জাতিকে আরও কাছাকাছি নিয়ে আসে। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সফর পারস্পরিক বোঝাপড়া বাড়াবে এবং আমাদের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও মজবুত করবে।

‎তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে এনডিসি জাতীয় নিরাপত্তা, কৌশল ও উন্নয়নের ক্ষেত্রে সামরিক ও বেসামরিক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মূলমন্ত্র ‘জ্ঞানই নিরাপত্তা’ আমাদের ভবিষ্যৎ নেতাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে আরও প্রস্তুত করে তুলছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলাদেশ থেকে মেক্সিকোয় রপ্তানি ৭১৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত ৬ মাসে ৯০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এটি লাতিন আমেরিকায় মেক্সিকোকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

‎প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন রিয়ার অ্যাডমিরাল একেএম জাকির হোসেন এবং এয়ার ভাইস মার্শাল এম মুস্তাফিজুর রহমান। এনডিসির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে একটি স্মারক উপহার দেন রিয়ার অ্যাডমিরাল জাকির হোসেন।

‎বাংলাদেশি সদস্যদের মধ্যে ছিলেন এয়ার কমডর মো. রফিউল হক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রইসুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নওরোজ নিচোশিয়ার, ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শাহরিয়ার সাব্বির, ব্রিগেডিয়ার জেনারেল শহজাদ পরিবেজ মোহিউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহবুবুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ চৌধুরী, কমডর মোহাম্মদ ফজলার রহমান, কমডর মাসুদুল করিম সিদ্দিক, এয়ার কমডর রাহিম মাহমুদ, যুগ্ম সচিব শাহিদা সুলতানা, যুগ্ম সচিব এস এম নজরুল ইসলাম, যুগ্ম সচিব লুবনা সিদ্দিক এবং ডিডিজি শাহ আহমেদ ফজলে রাব্বি।

‎আন্তর্জাতিক সদস্যদের মধ্যে ছিলেন কমডর প্রমোদ জর্জ থমাস (ভারত), এয়ার কমডর রাজেশ বর্মা (ভারত), কর্নেল হাসান মনাহী এম আলনাতিফি (জর্ডান), ব্রিগেডিয়ার জেনারেল মেশাল এম ই এম এ আলসালেহ (কুয়েত) এবং কর্নেল জেরি কানটিয়োক মাইগারি (নাইজেরিয়া)।

‎অনুষ্ঠানে মেক্সিকো ডিফেন্সের প্রতিনিধি লেফট্যানেন্ট কর্নেল সেবাস্টিয়ান ব্যারিগেট উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিনিধি দল ও দূতাবাস কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশনের মধ্য দিয়ে অভ্যর্থনা অনুষ্ঠান শেষ হয়।

‎এনডিসি প্রতিনিধি দলের এ সফর বাংলাদেশ ও মেক্সিকোর বন্ধুত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল।

‎দূতাবাসে ‘বাংলাদেশ-মেক্সিকো দ্বিপাক্ষিক সম্পর্ক: পারস্পরিক উন্নয়নের অংশীদারত্ব’ শীর্ষক একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। সেখানে গত পাঁচ দশকে দুই দেশের সহযোগিতার অগ্রগতি, বিভিন্ন সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, এয়ার সার্ভিস চুক্তি ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সম্ভাবনাময় অংশীদারত্ব তুলে ধরা হয়।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo