ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতাও অনেকটা কমে এসেছে। বৃষ্টিহীন এলাকায় বাড়ছে ভ্যাপসা গরম। তবে, এর মধ্যেও দেশের চার বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে; ভারী বৃষ্টি হতে পারে বিভাগগুলোর বেশ কয়েকটি জায়গায়। এছাড়া, বাকি চার বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গেছে।
বুধবার (২৭ আগস্ট) নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, এদিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে ঢাকার আবহাওয়ার ব্যাপারে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঢাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম থাকবে। বিশেষ করে রাতে এখন গরম বাড়ছে। তবে, আগামী ২৮ ও ২৯ আগস্ট ঢাকায় বৃষ্টি বাড়তে পারে। তবে, এরপর গরম আবার বাড়তে পারে।
আগামী ৩০ আগস্ট থেকে সারাদেশেই বৃষ্টিপাত কমে গরম বেড়ে যেতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)