ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ৫ আগস্টের আগে ও পরে জেল ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনও নয়জন জঙ্গী, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭৯ আসামিসহ ৭০০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, ‘কারাগারে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ডিবিশন ক্যান্সেল করার মতো ঘটনা ঘটেছে।’
মাদকসহ নানা অনিয়মের অভিযোগে গত এক বছরে ৩৪ জনকে চাকরিচ্যুত, ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা অধিদপ্তর।
কারাগারের অতিরিক্ত চাপ সামাল দিতে এরইমধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, ‘দেশের বিভিন্ন কারাগারে এখন পর্যন্ত ১৬৩ জন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছে।’
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)