ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐকমত্য না হওয়ার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন হচ্ছে না, রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান নিরাপদ প্রত্যাবাসন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (সোমবার, ২৫ আগস্ট) রোহিঙ্গাদের নিয়ে অংশীজন সংলাপের দ্বিতীয় দিনে বক্তব্যে তিনি এ কথা বলেন।
চীনের রাষ্ট্রদূত বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐকমত্য জরুরি, সেটা না হওয়ার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোর মুখ দেখছে না। এছাড়া প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ এবং মিয়ানমারকে কাজ করার সঙ্গে চুক্তির দিকে মনোযোগী হতে হবে।
ইয়াও ওয়েন বলেন, ‘রাখাইনে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির মধ্যে যুদ্ধবিরতি দরকার। আরাকান আর্মিকে কারা অর্থ, অস্ত্র ও তথ্য দিয়ে সহায়তা করছে? চীন তো করছে না।’ সেটা খতিয়ে বের করা উচিত বলে মনে করেন তিনি।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)