ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব পাথর জব্দ করা হয়।
এর আগে শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স। অভিযান চলাকালে ৪নং বাংলাবাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর দুই হাজার ঘনফুট ও শ্রীপুর চা বাগানের পাশে মজুত করে রাখা আরও ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা সমকালকে বলেন, গত সপ্তাহে জব্দ সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর ও শনিবার ২ হাজার ঘনফুটসহ মোট সাড়ে ১১ হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে শ্রীপুর চা বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলংয়ের পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি গত সপ্তাহে শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় জব্দ করা ২০ হাজার ঘনফুট, বাংলাবাজার এলাকায় আরো সাড়ে ১১ হাজার ঘনফুট জব্দ পাথর প্রশাসনের তদারকিতে রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ চলছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর থানা পুলিশ ও সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা।
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...
নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

মন্তব্য (০)