• জাতীয়

সাংবাদিক বিভুরঞ্জনের ময়নাতদন্ত সম্পন্ন, মৃত্যুর কারণ নিয়ে যা জানা গেল

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ খ্যাতিমান সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে এ ময়নাতদন্ত সম্পন্ন হয়।

‎ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক জানিয়েছেন, বিভুরঞ্জন সরকারের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বেলা ১১টার দিকে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শেখ মো. এহসান ময়নাতদন্ত শুরু করেন এবং সাড়ে ১১টার দিকে তা শেষ হয়।

‎ময়নাতদন্ত শেষে ডা. শেখ মো. এহসানুল ইসলাম বলেন, লাশটি পানি থেকে এসেছে। লাশ হালকা পচন ধরেছে। যতটুকু পরীক্ষা-নিরীক্ষা করেছি, শরীরের ভেতরে বা বাইরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে আমরা দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলির কিছু অংশ সংগ্রহ করেছি। এসব নমুনা ফ্রিজিং করে ঢাকায় পাঠানো হচ্ছে। পরীক্ষার রিপোর্ট এলে চূড়ান্ত মতামত দেওয়া সম্ভব হবে।

‎ময়নাতদন্ত শেষ হলেও দুপুর সোয়া ১২টা পর্যন্ত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। মর্গের বাইরে লাশ গ্রহণের অপেক্ষায় ছিলেন বিভুরঞ্জনের ভাই চিররঞ্জন সরকার ও পরিবারের অন্যান্য সদস্যরা।

‎চিররঞ্জন সরকার জানান, লাশ বুঝে পাওয়ার পর তারা মরদেহ রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় নিয়ে যাবেন। সেখান থেকে শেষকৃত্যের জন্য সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে নেওয়া হবে।

‎উল্লেখ্য, ৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই দিন রাতেই রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা।

‎শনিবার বিকেল পৌনে চারটার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকায় মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান। খবর পেয়ে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎কলাগাছিয়া নৌ-পুলিশ সদস্যরা মরদেহের ছবি তুলে রমনা থানায় পাঠান। পরিবারের কাছ থেকে পাওয়া বিভুরঞ্জন সরকারের ছবির সঙ্গে মিল পাওয়ায় পুলিশ তার পরিবারের সদস্যদের খবর দেয়। এরপর বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার ও তার ভাই চিররঞ্জন সরকার মুন্সীগঞ্জে এসে মরদেহ শনাক্ত করেন।

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo