• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া নদীবন্দরসমূহে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

‎শনিবার (২৩ আগস্ট) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

‎এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

‎আবহাওয়া অফিসের অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল রোববার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

‎এই পরিস্থিতি আগামী কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও অতি ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo