• লিড নিউজ
  • জাতীয়

বিশ্বনবীর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল। তার সিরাত অনুসরণের মাধ্যমে তরুণ ও যুব সমাজ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে।

‎বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে তার সাথে বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারীর সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। 

‎ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সময়ের তরুণরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে। তারা চাকরি, শিক্ষা, সম্পর্ক, মানসিক চাপ প্রভৃতি সমস্যায় দিশেহারা হয়ে পড়ে। রাসূল (সা.)-এর জীবন-সংগ্রাম থেকে তরুণরা কীভাবে বাধা মোকাবেলা করে উন্নতির পথে এগোতে হয় সেটা শিখতে পারে।

‎খালিদ হোসেন আরও বলেন, রাসূল (সা.) একজন চূড়ান্ত সফল ব্যক্তি ছিলেন। পরিবার, সমাজ, যুদ্ধক্ষেত্র, রাষ্ট্র- সবক্ষেত্রে তিনি ছিলেন সফল। এরূপ সফল নেতৃত্ব গুণ অর্জনের জন্য তরুণদেরকে সিরাত অনুশীলনে মনোনিবেশ করা প্রয়োজন।

‎সিরাত চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাসূল (সা.) আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তার জীবনাদর্শ অনুসরণ করে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারি। তার সিরাত চর্চার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। 

‎সাক্ষাৎকালে তারা বিশ্বব্যাপী যুব সমাজের মাঝে সিরাত চর্চা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

‎এ সময় ড. মিজানুর আগামী ২২ সেপ্টেম্বর ঢাকার কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠেয় সিরাত সম্মেলনে যোগদানের জন্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo