ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।
এ সময় পাকিস্তানের রাষ্ট্রীয় নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে তিনি উল্লেখ করেন পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক যৌথ ইতিহাস, অভিন্ন বিশ্বাস ও সাংস্কৃতিক সাদৃশ্যের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি আশা করেন পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলোতে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
হাইকমিশনারকে স্বাগত জানান রাষ্ট্রপতি। এছাড়াও তিনি কূটনৈতিক দায়িত্ব পালনে ইমরান হায়দারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। হাইকমিশনারের বাংলাদেশে সফল মেয়াদকালের জন্যও শুভকামনা জানান মো. সাহাবুদ্দিন। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...
নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

মন্তব্য (০)