• লিড নিউজ
  • জাতীয়

আন্তর্জাতিক মানের ভোট চায় ইইউ, আর্থিক সহায়তার আশ্বাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেজন্য নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

‎মঙ্গলবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকের পর এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে ইইউ’র আরও পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

‎মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। সেপ্টেম্বরে বিশেষজ্ঞ একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে ইইউ।

‎নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা
‎তিনি বলেন, ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। এ ছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করবে ইইউ।

‎এর আগে, এদিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মন্তব্য (০)





image

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

নিউজ ডেস্ক : বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

image

৮০ টাকার নিচে মেলে না কোন সবজি, দেশি মাছ যেন সোনার হরিণ

নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...

image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

  • company_logo