ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরে জঙ্গী নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার অভিযোগে মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সে সময়ে এসবি প্রধান জাভেদ পাটোয়ারীসহ ৫ জনকে।
এই মামলায় অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে ২০১৬ সালে গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে সাত জন নিহত হয়।
এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর সময় নির্ধারণ করা হয়েছে।
আজকের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালে মাদ্রাসাপড়ুয়া সাত ছাত্রকে গুম করা হয়। পরে গাজীপুরের জয়দেবপুরে একটি বাড়িতে বাইরে থেকে তাদের তালাবদ্ধ করা হয়। জঙ্গি অভিযোগ চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।
সেই সময়ে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, নিহত সবাই ছিলো জঙ্গী কার্যক্রমের সাথে যুক্ত। তারা নব্য জেএমবিকে সংগঠিত করা চেষ্টা করছিলো বলেও উল্লেখ করা হয়।
এছাড়াও, এদিন চানখারপুল মামলার সাক্ষী সুরক্ষার বিষয়ে অগ্রগতি জানাতে ট্রাইব্যুনালে হাজির হন বংশাল থানার ওসি। এসময়, তাকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন সাক্ষীকে যারা হুমকি দেবে, সবাইকে ধরে আনবেন, কোনও ছাড় দেবেন না।
নিউজ ডেস্ক : বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...
নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

মন্তব্য (০)