ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখার বিনিময়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে টাকা-ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন— দুদক। এই প্রেক্ষাপটে গোয়েন্দা কার্যক্রমও শুরু করেছে সংস্থাটি।
রোববার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
মূলত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবুর রহমানের ‘অটোবায়োগ্রাফি’ খ্যাত আত্মজীবনীমূলক এই বই।
২০১২ সালে প্রকাশ পাওয়া বইটির বিষয়ে শেখ হাসিনা দাবি করেছিলেন, তার বাবা শেখ মুজিবুর রহমানের পুরাতন চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর সেটি বই আকারে প্রকাশ করা হয়।
বইটিতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। প্রায়ই শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত। এমনকি নেতাকর্মীদের বলতেন, বইটি থেকে শিক্ষা নিতে।
তবে, সস্প্রতি একটি গণমাধ্যম উঠে এসেছে এই আত্মজীবনী লেখার পিছনে রয়েছে ভিন্ন কাহিনী। সেখানে বলা হয়, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে শতাধিক সদস্যের একটি দল।
এমনকি গুরুতর অভিযোগ রয়েছে, এই বই লেখা ও সার্বিক তদারকির বিনিময়ে সরকারি পদ, নগদ টাকা ও ফ্ল্যাটও পেয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক : বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...
নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

মন্তব্য (০)