ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী বিসিক কেমিক্যাল শিল্প নগরী পার্কে ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
শনিবার সকালে তিনি এ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সামাদ মৃধা, এমডি এসেন্সিয়াল ড্রাগস, হাফিজুর রহমান, পিডি বিসিক কেমিক্যাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপস) মোহাম্মদ কাজী হুমায়ুনুর রশিদ, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, মুন্সীগঞ্জের সিভিল সার্জন একেএম ওবায়দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম মিয়া এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবু বকরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
পরিদর্শনকালে উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সরকারি রোডম্যাপ অনুযায়ী বিসিক কেমিক্যাল শিল্প পার্কের ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল স্থাপন করতে হবে। প্রজেক্টটি চালু হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে এবং জনগণ সরাসরি উপকৃত হবে।
নিউজ ডেস্ক : বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...
নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

মন্তব্য (০)