• লিড নিউজ
  • জাতীয়

স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

‎ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, রোগীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এ বিষয়ে ভালোভাবে খেয়াল রাখতে হবে।

‎শনিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা সফরে এসে ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, যেসব প্রকল্প চলমান রয়েছে, তা সময়মতো শেষ করার জন্য বিভিন্ন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই স্বাস্থ্য খাতের সেবা থেকে জনগণ যেন বঞ্চিত না হয়, সবাইকে সেদিকে নজর রাখার নির্দেশও দেন তিনি।

‎এর আগে উপদেষ্টা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন। তার সফর সঙ্গী ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন।

‎উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন, নবাবগঞ্জের ওসি মমিনুল ইসলাম, নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. সামছুল ইসলামসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

নিউজ ডেস্ক : বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

image

৮০ টাকার নিচে মেলে না কোন সবজি, দেশি মাছ যেন সোনার হরিণ

নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...

image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

  • company_logo