• সমগ্র বাংলা

কেডিএ কর্তৃক সরকারি রাস্তা বিক্রির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মুজগুন্নী মহাসড়ক বাইলেনের সরকারি রাস্তা কেডিএ কর্তৃক বিক্রির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে দুই শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, প্রায় পাঁচশ পরিবারের একমাত্র যাতায়াতের সরকারি রাস্তা কেডিএ বেআইনিভাবে বিক্রি করেছে। এতে এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। মানুষজন স্কুল, কলেজ, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করতে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এটি জনগণের সরকারি রাস্তা, কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। জনগণের স্বার্থ রক্ষা করার বদলে কেডিএ জনগণের অধিকার হরণ করেছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তারা অবিলম্বে রাস্তা বিক্রির সিদ্ধান্ত বাতিল করে জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন আব্দুল আওয়াল, হাসান বখতিয়ার বাকু, আহসান মৃধা খোকন, সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আলমগীর হোসেন, সেলিম, আমিরুন, ফেরদৌস আনোয়ার, নিজামুন ফকির, মহিউদ্দিন খোকন, কামরুজ্জামান ও সিদ্দিকুর রহমান।

মানববন্ধনে ইম্পেরিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও অংশ নেন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত রাস্তা উন্মুক্ত না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে কেডিএ ঘেরাও করে আন্দোলন চালানো হবে।

মন্তব্য (০)





image

চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদে অপচেষ্টার অভিযোগ

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘ...

image

লালমনিরহাটে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সে...

২

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লা...

image

নওগাঁর পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ঢাকায়...

৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষ...

image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

৪

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

  • company_logo