• লিড নিউজ
  • জাতীয়

দেশের ব্যাংক খাতে এমন লুটপাট বিশ্বে বিরল: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ লুট করা হয়েছে, পৃথিবীর আর কোথাও এমন ঘটনা ঘটেনি বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের সীমাহীন বিশৃঙ্খলা, দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের অর্থনীতি একসময় ‘আইসিইউতে’ চলে গিয়েছিল। তবে এখন পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে।

‎মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‎ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের অর্থনৈতিক অবস্থা এখন অনেকটাই সন্তোষজনক। আর্থিক খাতে একসময় বিশাল বিশৃঙ্খলা আর দুর্নীতি ছিল। একটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ জানতে চাইলে আমাকে জানানো হলো, ৯৫ শতাংশই খেলাপি। এই টাকা কারা নিয়েছে? ব্যাংকের চেয়ারম্যান এবং তার ঘনিষ্ঠরা। এটা কিন্তু আপনার-আমার টাকা। পৃথিবীর কোনো দেশে এমনভাবে ব্যাংকের টাকা লুট করা হয়নি।

‎অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা একেবারে খারাপ অবস্থায় নেই। মূল্যস্ফীতি কমে ৮ শতাংশের ঘরে নেমে এসেছে। জিডিপি প্রবৃদ্ধি নেতিবাচক নয়, আনুমানিক ৩.৯ শতাংশ, যা বছরের শেষে ৫ থেকে ৫.৭ শতাংশ হবে বলে আশা করছি।

‎তিনি আরও বলেন, হয়তো আপনারা যেভাবে প্রত্যাশা করেন, সেভাবে হয়নি, তবে অনেক কিছুই হয়েছে। আমরা আশা করছি, ভবিষ্যতে অর্থনীতি আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।

‎কয়েকটি ব্যাংক একীভূত (মার্জ) করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এ নিয়ে কাজ করছে। ঠিক কতগুলো ব্যাংক একীভূত হবে, তা তিনি নির্দিষ্ট করে বলতে না চাইলেও তিনি জানান, এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে। নির্বাচিত সরকারের অধীনে যদি এ সিদ্ধান্ত পরিবর্তন হয়, তাহলে কিছু করার থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

মন্তব্য (০)





image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

image

নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক : স্থল নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল ও উ...

image

৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি

নিউজ ডেস্ক : প্রশাসনে ফের রদবদল করেছে সরকার। বিসিএস (প্রশাসন...

  • company_logo