• জাতীয়

২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : প্রায় দেড় যুগ আগে ২৭তম বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দ্রুত কার্যকরের কথা বলেছে আপিল বিভাগ।

সোমবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়। এর আগে, গত ২০ ফেব্রুয়ারি তাদের চাকরি ফেরতের নির্দেশ দেন আপিল বিভাগ।

তারও আগে, ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ রায় দেন।

এ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ২০২৪ সালে পৃথক আবেদন করেন ১ হাজার ১৩৭ জনের পক্ষে ১৪০ জন। শুনানি নিয়ে গত বছরের ৭ নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করে আদেশ দেন। এর ধারাবাহিকতায় পৃথক তিনটি আপিলের ওপর শুনানি হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে। ওই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন। পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।

 

মন্তব্য (০)





image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

image

নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক : স্থল নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল ও উ...

image

৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি

নিউজ ডেস্ক : প্রশাসনে ফের রদবদল করেছে সরকার। বিসিএস (প্রশাসন...

  • company_logo