• লিড নিউজ
  • রাজনীতি

মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে: তারেক রহমান

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-ড্যাব এর কেন্দ্রীয় কাউন্সিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রত্যেকটি মানুষ পরিবর্তন চাচ্ছে। একটি ভালো পরিবর্তন চাচ্ছে। এক বছর আগে ৫ আগস্ট বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে দেশে। আমার কাছে মনে হয়েছে, ৫ আগস্ট হঠাৎ করে দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে। এই শ্বাস নেওয়ার পর মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়।

তারেক রহমান বলেন, দেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, শুধুমাত্র জুলাই-আগস্টেই দেড় হাজার এবং গত ১৫ বছরে কয়েক হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছে। জুলাই- আগস্টসহ গত ১৫ বছরে কয়েক লক্ষ মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

 

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo