• জাতীয়

গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজাদ আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে এবং এর মাধ্যমে দেশ-বিদেশে একটি উদাহরণ স্থাপন করবে।

শুক্রবার পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিংয়ে তিনি বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের দায়িত্ব সম্পর্কে এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পুলিশ পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচনের একটি মডেল তৈরি করবে।

কমিশনার আরও বলেন, গত বছরগুলোতে বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের অনেক দুর্বলতা দেখা গিয়েছিল, যা এখন অনেকাংশে কাটিয়ে উঠে পেশাদারিত্ব ফিরে এসেছে।

তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব আরো উন্নত করার মাধ্যমে দেশ ও জাতির সেবা অব্যাহত রাখার জন্য উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে। অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য পরিহার করতে হবে এবং আরও উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদও পুলিশের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শু...

১

নিউজ ডেস্কঃ  রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসল...

image

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

২

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

image

সরকার উৎখাত ষড়যন্ত্রের ব্লু-প্রিন্ট তৈরিতে জড়িত এসপি জাহা...

৩

‎নিউজ ডেস্ক: ‘বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা ও তাদের মদতদাত...

image

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

৪

‎নিউজ ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এল...

image

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: য...

৫

‎নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্...

  • company_logo