• সমগ্র বাংলা

জুলাই পূর্ণজাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জুলাই পূর্ণজাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সাতকানিয়ার কেরানীহাটে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ কর্মসূচি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আশশেফা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জয়নাল আবেদীন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশশেফা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ।

অনুষ্ঠানে মুসলিম এইড বাংলাদেশ (ম্যাব) সাতকানিয়া শাখার উদ্যোগে এবং শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় মোট ১৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ চারা ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এই উদ্যোগ আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে।”

 

এ সময় স্কুলের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo