• সমগ্র বাংলা

মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক: গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে পাঠদান বন্ধ ঘোষণা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কালিয়াকৈর প্রতিনিধিঃ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া যুদ্ধবিমান দুর্ঘটনায় সারাদেশের মতো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে (জিডিইউ) শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় শোক ঘোষণা উপলক্ষে আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) জিডিইউ’র সকল বিভাগের পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মর্মান্তিক এই দুর্ঘটনার প্রেক্ষিতে শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হলো।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এক শোকবার্তায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শোকবার্তায় উপাচার্য বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও বিমানসেনাসহ সংশ্লিষ্ট সকলের যে জানমালের ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। আমরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত।”

তিনি আরও বলেন, “এই দুর্ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান একটি নিরাপদ আশ্রয়স্থল—সেখানে এমন প্রাণঘাতী ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।"

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি পরিবার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo