• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে সাপের কাম‌ড়ে গৃহবধূর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলায় সাপের কাম‌ড়ে স্বপ্না আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার বরাইদ ইউনিয়নের চারিকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত স্বপ্না আক্তার (৩০) ওই গ্রামের মুদি ব্যবসায়ী হেলাল মিয়ার স্ত্রী।

দাম্পত্য জীবনে স্বপ্না আক্তার ও হেলাল মিয়ার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য মো. রমজান আলী বিষয়টি নিশ্চিত করে জান‌ায়, প্রতিদিনের মতো স্বপ্না আক্তার সকালে রান্নার জন্য মাচা থেকে শুকনো জ্বালানি আনতে গে‌লে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া প‌থে তার মৃত্যু হয়।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন উর রশিদ বলেন, সাপে কাটা রোগীদের জন্য আমাদের উপজেলায় পর্যাপ্ত এন্টিভেনাম রয়েছে। তাই যত দ্রুত সম্ভব সাপে কাটা রোগীদের হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবো।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo