• সমগ্র বাংলা

প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্ত করার দাবিতে গাইবান্ধায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ  উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর  স্মারক লিপি দিয়েছে। 

১৭ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটে সামনে ঘন্টাব্যাপী এই  মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে বিদ্যালয়ের শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ,সাধারণ সম্পাদক মো মমিনুল হক হাউলাদার,বীর মুক্তিযুদ্ধো ময়নুল হক রাজা সহ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীরা।

এসময় বক্তারা বলেন,  প্রতিবন্ধী শিশুরা সমাজে আজ অবহেলিত।  আমরা তাদেরকে শিক্ষা দান করতেছি। বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা বিনা বেতনে প্রতিবন্ধী শিশুদের পাঠদান করাচ্ছি।তারা আরও বলেন, অন্য বিদ্যালয়গুলো যদি স্বীকৃতি পায় তাহলে আমরা কেন পাবো না।আমরা আমাদের স্কুল গুলোকে এমপিও দেয়ার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করছি।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo