• সমগ্র বাংলা

রমজানের আগে নির্বাচন দিতে হবে: কুড়িগ্রামে রিজভী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, "এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেওয়া।" মঙ্গলবার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই-আগস্ট ২০২৪-এর আন্দোলনে নিহত ১০ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

"আমরা বিএনপি পরিবার" এর পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে রিজভী বলেন, "তারেক রহমানের নির্দেশে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে সহযোগিতা নিয়ে পৌঁছাচ্ছি। আওয়ামী দুঃশাসনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা প্রাণ হারিয়েছেন, তাদের সহায়তায় আমরা সক্রিয়।"

রিজভী ইসলামের নামে রাজনীতি করার প্রবণতার সমালোচনা করে বলেন, "কিছু ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করছে। ইসলামের জন্য কারও সত্যিকারের অনুভূতি থাকলে তা বিএনপির আছে। কিন্তু ইসলামের নামে সুযোগসন্ধানী কার্যকলাপ মানুষ চিনে ফেলেছে।" তিনি বিএনপি নেতাকর্মীদের কোনো উস্কানিতে সাড়া না দেওয়ারও নির্দেশ দেন।

বিএনপির এই নেতা তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ভাষায় সতর্ক করে বলেন, "তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। তাকে নিয়ে অশালীন মন্তব্য করলে এর পরিণতি ভোগ করতে হবে। জুলাই-আগস্টের আন্দোলন তারই নেতৃত্বে বেগবান হয়েছে।"

রিজভী বলেন, "ড. ইউনুসের সরকারকে আমরা সংকটের মধ্যেও সমর্থন করেছি, কারণ তিনি অসৎ নন। শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রোরেল বা ফ্লাইওভারের নামে বিদেশে টাকা পাচার করছেন না। কিন্তু এখন দ্রব্যমূল্য আকাশছোঁয়া কাঁচা মরিচ কেজি ৩০০-৪০০ টাকা, খাদ্যপণ্যের দাম প্রতি সপ্তাহে বাড়ছে। তবুও আমরা সরকারকে সমর্থন দিচ্ছি।"

"আমরা বিএনপি পরিবার"-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশির কারাদণ্ডাদে...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার তৃত...

image

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক; ডিলা...

২

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে পাচারে...

image

রুপগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার ...

image

চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদে অপচেষ্টার অভিযোগ

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘ...

image

লালমনিরহাটে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সে...

৫

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লা...

  • company_logo