• সমগ্র বাংলা

নড়াইলে বিভিন্ন আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ প্লাস্টিক দুষন আর নয়, বন্ধ করার এখনি সময়” এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়েজনে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। 

সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন
করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে নড়াইলের সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

মন্তব্য (০)





image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

১

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

image

পাবনায় আরেক ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লা...

image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

  • company_logo