• সমগ্র বাংলা

রাণীনগরে শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে “মানব সেবায় প্রতিদিন সংগঠনের” উদ্যোগে অসহায়, দরিদ্র ও  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার নগরব্রিজ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্থানীয় ৬শত জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিঠু। সংগঠনটির পৃষ্ঠপোষক আব্দুল মতিন সরদার ও রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি, থানার ওসি মো. আব্দুল লতিফ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান অতিথিরা।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo