ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছাইকোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান নুরুকে গ্রেফতার করেছে পুলিশ।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরওয়ার হোসেন জানান, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নুরুকে গ্রেপ্তার করে। তিনি চর ছাইকোলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
অপরদিকে পৃথক অভিযান চালিয়ে একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাইকোলা ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মো. জোয়াদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের দীঘল গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক মামলা রয়েছে। আসামিদের রবিবার (১৪ ডিসেম্বর) পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)