• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনিকে হত্যা

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।  এর ফলে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছেছে।

সোমবার (১৪ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩৯ জন নিহত হয়েছেন।  আহত আরও ১১৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তবে মার্চের মাঝামাঝির দিকে এসে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের গাজায় বিমান হামলা শুরু করে দখলদার বাহিনী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭৪ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ১১৫ জন আহত হয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

মন্তব্য (০)





image

ইরানে মার্কিন অপারেশনের নাম ‘এপিক ফিউরি’ কেন, যা জানা গেল

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে যেকোনো অভিযানের নামকরণের ক্ষে...

image

‎শ্রীলঙ্কার উপকূলে ডুবেছে ইরানের যুদ্ধজাহাজ, অন্তত ৩০ নৌস...

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার জলসীমার কাছে ভারত মহাসাগরে একট...

image

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরা...

image

ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা: আইআরজিসি

নিউজ ডেস্কঃ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

image

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট

নিউজ ডেস্ক : ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাই...

  • company_logo