• সমগ্র বাংলা

কু‌ড়িগ্রা‌মে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই‌য়ের অ‌ভি‌যোগ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছুরি ঠেকিয়ে এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অ‌ভি‌যোগ উঠে‌ছে। শনিবার (১২ এপ্রিল) রাত পৌ‌নে ১১ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ফুলবাড়ী-বালারহাট সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ীর নাম তাজুল ইসলাম (৩২)। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং বালারহাট বাজারের তিন্নি স্টোর নামের একটি বিকাশ দোকানের মালিক।

জানা গেছে, রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে ক্যাশের আড়াই লাখ টাকার বে‌শি একটি ব্যাগে ভরে নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী তাজুল ইসলাম। পৌনে ১১ টার দিকে তিনি বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছিলে অন্ধকারের মধ্য থেকে তিনজন অপরিচিত লোক বেরিয়ে এসে তার গলায় ও বুকে ছুরি ঠেকিয়ে টাকার ব্যাগ টানা হেঁচড়া শুরু করে। এ সময় তাজুল ইসলাম চিৎকার করলে ছিনতাইকারীরা তার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিয়ে দ্রুত টাকার ব্যাগ ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ধস্তাধস্তিতে গলায় ও হাতে ছুরির আঘাত লেগে আহত হন তাজুল ইসলাম। পরে তার চিৎকারে আশপাশের লোকজন,পথচারিরা এগিয়ে আসে কিন্তু ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী তাজুল ইসলাম জানান, আকস্কিকভাবে অপরিচিত তিনজন লোক ছুরি নিয়ে আমার ওপর আক্রমণ করে টাকার ব্যাগ টানা হেঁচড়া করে। তারপরও আমি টাকার ব্যাগ ছেড়ে না দিয়ে চিৎকার দেই। একবার চিৎকার করার পর তারা আমার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিয়ে মুখ চেপে ধরে। তখন বাধ্য হয়ে টাকার ব্যাগ ছেড়ে দেই। ব্যাগে আড়াই লাখের কিছু বেশি টাকা ছিল। পরে রাতেই ফুলবাড়ী থানায় গিয়ে ছিনতাইয়ের ঘটনা অবগত করি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo