• সমগ্র বাংলা

নওগাঁয় দুই জনের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর সদর ও মান্দা উপজেলা থেকে পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার শৈলগাছীথেকে এক শ্রমিক ও মান্দা উপজেলার চকউলি গ্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।  

নিহতরা হলো, সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের বাসিন্দাজামাল (৫২) ও মান্দা উপজেলার চকউলি গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে রায়হান (২৫)।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, নিহত জামাল শৈলগাছিগ্রামের একটি মুরগির ফার্মে স্ত্রীসহ কাজ করতেন। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে হঠাৎ করেই তাকেপাওয়া যাচ্ছিল না। আজ সকালে ওই ফার্মের ১০০গজ দূরে সড়কের পাশে তার মরদেহ দেখেপুলিশে খবর দেয় স্থানীয়রা। 

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে নওগাঁ সদরহাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  এদিকে মান্দা থানার এসআই (উপ-পরিদর্শক) হাবিবুর জানান,উপজেলার চকউলি গ্রামের পুকুর পাড়ের একটি আম গাছে রায়হানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে  দুপুরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোহয়েছে। 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo