• সমগ্র বাংলা

পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের প্রতিবাদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে সারাদেশের মত পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে ও পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। একই সাথে ইসরাইলি বাহিনীর নির্মম বর্বরতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা। 

এসময় উপস্থিত থেকে পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক বলেন, নিষিদ্ধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের এই কর্মসূচি। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা বিশ্বাস করি বিশ্বের যে ক্ষমতাধর রাষ্ট্রগুলো রয়েছে এবং মুসলিম বিশ্ব রয়েছে সকলে ঐক্যবদ্ধভাবে এই নিষিদ্ধ রাষ্ট্র ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলবে।

পরে একটি প্রতিবাদ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে জেলা ছাত্রদল।

এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান ফুয়াদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo