• সমগ্র বাংলা

নবাবগঞ্জে কষ্টি পাথরের ২ মূর্তি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে কষ্টি পাথরের ২টি মূর্তি উদ্ধার করেছে স্হানীয়রা। আজ মঙ্গলবার পর্যন্ত ২ দিনে একটি পুকুর সংস্কারে মাটি কাটার সময় পর পর ২টি মুর্তি দেখতে পান শ্রমিকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুর্তি দুইটি জমা দেওয়া হয়।

জানা গেছে, নবাবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুরের রাজবাড়ী গ্রামের আনিছার রহমানের একটি পুরানো পুকুর (বড়দিঘি) সংস্কারে খনন কাজ করছিল কিছু শ্রমিক। এসময় কোদালের কোপে দুইদিনে কাদার নিচ থেকে বেরিয়ে আসে দুইটি মুর্তি। জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয় স্থানীয়রা। মুর্তি দুইটি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দুইটি মুর্তির মধ্যে একটি ২৭ কেজি এবং অন্যটি ১৫ কেজি ওজনের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক জানান,

মুর্তি দুইটি কষ্টি পাথরের তৈরি।  দুইটি মুর্তিই জেলা ট্রেজারিতে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন তারা।

নবাবগঞ্জ থানার ইনচার্জ আব্দুল মতিন জানান, মুর্তি উদ্ধারের বিষয়ে আইনগত প্রক্রিয়া জন্য থানা পুলিশকে অবহিত করেননি সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo