• উদ্যোক্তা খবর

ঠাকুরগাঁওয়ে রমজান জুড়ে চলবে যুবদলের পরিচ্ছন্নতা কার্যক্রম

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নিজ শহর পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রমজানের পবিত্রতা রক্ষায় ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে যুবদল।

সোমবার (১৮ মার্চ) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবাসিক এলাকা ও সড়কে একযোগে শুরু হয় এ পরিচ্ছন্নতা অভিযান। পুরো রমজান মাস জুড়েই এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির নেতারা।\ঠাকুরগাঁওয়ে রমজানজুড়ে চলবে যুবদলের পরিচ্ছন্নতা কার্যক্রম

জেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এ কার্যক্রমে জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা অংশ নেন। এছাড়া সদর উপজেলা যুবদলের নেতা রেজাউল করিম লিটন, সদস্য মাসুদ রানা রনিসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

জেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম জাহিদ জানান, রমজান এলে বাসাবাড়িসহ আবাসিক এলাকাগুলোতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার প্রবণতা দেখা দেয়। এছাড়াও শহরের প্রধান সড়কগুলোতে ময়লা জমা হয়ে থাকতে দেখা যায়। 

ঈদ বাজারের কারণে মার্কেটের সামনেও নানা ধরনের ব্যাগ ও পলিথিন পড়ে থাকতে দেখা যায়। আমরা নিজ শহরকে পরিষ্কার রাখতে এ উদ্যোগ নিয়েছি। এভাবে প্রত্যেক শহরে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে পুরো দেশটাই পরিষ্কার হবে। আমাদের এ কর্মসূচি পুরো রমজান জুড়ে চলবে।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo