• উদ্যোক্তা খবর

কালীগঞ্জ ৬শ দরিদ্র পরিবারে পৌঁছে গেল সৌদি প্রবাসী ইয়াসিনের ইফতার সামগ্রী

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছর দেশে এসে নিজ হাতে স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের সৌদি আবরের রিয়াদ শহরে প্রবাসী ইয়াসিন মিয়া। এ বছর শারীরিক অসুস্থতার কারণে তিনি দেশে আসতে পারেননি। স্থানীয় দরিদ্র পরিবারগুলোতে নিজ হাতে দিতে পারেননি রমজানের উপহার সামগ্রী।

তবে দেশে না আসলেও, নিজ হাতে ইফতার সামগ্রী দিতে না পারলেও তার পক্ষে স্থানীয় ৬০০ অসহায়, দুঃস্থ ও দরিদ্র পরিবারে পৌঁছে গেছে ইয়াসিন মিয়ার রমজান উপহার সামগ্রী। প্রথম রমজান রোববার (২ মার্চ) থেকে পর্যায়ক্রমে সৌদি প্রবাসী ইয়াসিন মিয়ার রমজানের উপহার সামগ্রী ইফতার বিতরণ শেষ হয় ৪র্থ রমজান বুধবার (৫ মার্চ) সকালে। সৌদি প্রবাসী ইয়াসিন মিয়ার নিজ বাড়ী ভাদার্ত্তী গ্রামে ৬০০টি দুস্থ অসহায় পরিবারকে রমজানের এই উপহার সামগ্রী ইফতার দেয়া হয়। উপহারের প্রতিটি প্যাকেটে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ১ লিটার তেল, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা (বুট), ২ কেজি আলু ও ২ কেজি পিঁয়াজ। 

মন্তব্য (১)





image
image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo