• উদ্যোক্তা খবর

প্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টিতে লালমনিরহাটে নারীদের ল্যাপটপ বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আইটি সার্ভিস প্রোভাইডার,ই-কমার্স প্রফেশনাল,ওমেন ফিল্যান্সার,কল সেন্টার এই চারটি বিষয়ে প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণার্থীরা।বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক কর্মশালার মধ্যে দিয়ে এ ল্যাপটপ বিতরণ করা হয়।জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হার পাওয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক,যুগ্ম সচিব জোহরা বেগম।

আরো ছিলেন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক, উপসচিব সুরাইয়া জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তাগন। লালমনিরহাট জেলা প্রশাসন ও হার পাওয়ার প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালা শেষে ১৬০ জন নারীর মাঝে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।এর আগে আরো ৮০ জনকে ল্যাপটপ দেয়া হয়।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo