ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১০ নভেম্বর) কুড়িগ্রাম আরডিআরএস হলরুমে চাইল্ড, নট ব্রাইড(সিএনবি) প্রকল্পের আওতায় ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমের করণীয় নিয়ে আলোচনা করেন চাইল্ড, নট ব্রাইড(সিএনবি) প্রকল্পের সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি এড. আহসান হাবিব নীলু, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, প্রথম আলোর জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শিউলী খাতুন প্রমুখ।
বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দ...
নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চ...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলে...
পাবনা প্রতিনিধিঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইস...
লালমনিরহাট প্রতিনিধি : স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ এর...

মন্তব্য (০)