• প্রশাসন

পিপিএম পদক পেলেন নওগাঁর এসপি রাশিদুল হক

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মানবিক পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে  ভূষিত করা হয়েছে। এমন পদক পাওয়ায় জেলায় বইছে আনন্দের জোয়ার। এই পদক  আগামীতে আরো ভালো করার পাথেয় হয়ে অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজ করবে বলে মনে করেন এসপি রাশিদুল হক।

আন্তরিকতা, দক্ষতা, সততা, কর্মদক্ষতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখা, বিভিন্ন পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভ’ষিত করা হয়েছে মুহাম্মদ রাশিদুল হককে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের প্রথম দিনে পুলিশ সুপারকে সম্মানজনক এই পদকটি প্রদান করেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন।

এই পুরস্কার প্রাপ্তিতে মুহাম্মদ রাশিদুল হক মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি, সম্মানীত রেঞ্জ ডিআইজি, রাজশাহীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই অর্জন জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেন রাশিদুল হক। তিনি সকল সহকর্মীসহ জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo