• অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে ভূয়া চিকিৎসক আটক 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী শহরের মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে ভুয়া ডাক্তার এনে নিউরো চিকিৎসা সেবা দেওয়ার সময়  ভুয়া ডাক্তারকে হাতেনাতে আটক করেছেন জেলা সিভিল সার্জন  ডা: মো: হাসিবুর রহমান। 

পরে  সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে  বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর অপরাধের ধারা অনুযায়ী  ২২/১ ধারা লংঘন ও ২২/২ ধারায় ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল  কে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা পরিচালনা করানোর অপরাধে মদিনা ডায়াগনস্টিক সেন্টার  ১ মাসের জন্য সিলগালা করার আদেশ প্রদান করে। 

গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার  ফারুক হোসেন রুবেল জানান, আমি এখানে আসতে চাইনি মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক এর মালিকের ছেলে আমাকে কয়েক বার ফোন করে  ও দেখা করে এখানে চেম্বার করতে বলেছে। ফারুক হোসেন রংপুর শহরের নীলকন্ঠ এলাকার মৃত  আলিমুদ্দিনের ছেলে। ফারুক রংপুর মেডিকেলে নার্সিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নিউরো মেডিসিন এর ডা: রবিউল ইসমাম এর নাম ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে আসতেন রোগীদের। 

নীলফামারী জেলা সিভিল সার্জন, ডা: মো: হাসিবুর রহমান জানান, ফারুক হোসেন মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে ডা: রবিউল ইসলাম এর নাম ব্যাবহার করে ব্যবস্থাপত্র লেখার সময় হাতেনাতে ধরা হয় তাকে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ব্য...

২

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে গভীর ...

image

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ ...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

‎দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

৪

নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প...

image

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এনসিপি গ্রেপ্তার

৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌরসভার একটি শিশুপার্কসংলগ্ন সাইহিন রিসো...

  • company_logo