• অপরাধ ও দুর্নীতি

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এনসিপি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌরসভার একটি শিশুপার্কসংলগ্ন সাইহিন রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভুক্তভোগী তরুণীর একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন শৈক্য চিং মার্মা। পরে তাঁকে সাইহিন রিসোর্টে নিয়ে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, রিসোর্টের ভেতর থেকে চিৎকার ও চেঁচামেচির শব্দ শুনে আশপাশের শিশুপার্ক এলাকায় থাকা লোকজন ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের নজরে আসে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভুক্তভোগী আরও জানান, অভিযুক্ত শৈক্য চিং মার্মা বান্দরবান বাজার এলাকার জমজম গলির সামনে বসবাস করেন। ঘটনার পর পুলিশ তাঁকে তাঁর বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে, শৈক্য চিং মার্মা নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা পর্যায়ের নেতা বলে পরিচয় দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তকে তাঁর বাসা থেকে থানায় আনা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপরাধী যে-ই হোক, তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানান তিনি।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তাঁদের দাবি, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে সত্য উদ্‌ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ব্য...

২

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে গভীর ...

image

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ ...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

‎দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

৪

নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প...

image

চুয়াডাঙ্গায় বিপুল অস্ত্র ও ট্যাপেন্টাডলসহ শীর্ষ মাদক কারব...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিপু...

  • company_logo