• অপরাধ ও দুর্নীতি

বরুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৮ জন কিশোরকে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজন এক বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) বরুড়া থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরুড়া থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার দুজন হলেন—কলাখাল গ্রামের নাসির আহম্মেদের ছেলে মহিন উদ্দীন (৩৪)। তাঁর বিরুদ্ধে এক বছর ছয় মাসের কারাদণ্ডের সাজা পরোয়ানা ছিল। অপরজন দিঘলগাঁও গ্রামের মোবারক হোসেনের ছেলে ইউনুস (৩৭)। তাঁর বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, “গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৮ কিশোরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ব্য...

২

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে গভীর ...

image

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ ...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

‎দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

৪

নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প...

image

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এনসিপি গ্রেপ্তার

৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌরসভার একটি শিশুপার্কসংলগ্ন সাইহিন রিসো...

  • company_logo