ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী ও শিবগঞ্জ উপজেলার দুটি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র না থাকায় ৭ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে এসওএস ব্রিকস কে ৪ লক্ষ এবং এটিএস ব্রিকস ইটভাটা কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন ও পুলিশ সদস্যরা। বুধবার মুঠোফোনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান।
গত মঙ্গলবার বিকেলে বগুড়া জেলার গাবতলী উপজেলার ডাকুমারা এলাকায় অবস্থিত এসওএস ব্রিকস এবং শিবগঞ্জ উপজেলার চান্দরমোড় দাড়িদহ এলাকায় এটিএস ব্রিকস নামক দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্র না থাকায় এই জরিমানা করা হয়। সেই সাথে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরির নির্দেশনা দেয়া হয়।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে গভীর ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প...
বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌরসভার একটি শিশুপার্কসংলগ্ন সাইহিন রিসো...

মন্তব্য (০)