ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ কনকনে শীত আর ঘনকুয়াশায় যখন কাহিল নীলফামারীর মানুষ তখন অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষদের পাশে দাড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)। উষ্ণতা ছড়াতে গভীর রাতে ঘুরে ঘুরে শতাধিক ছিন্নমুল মানুষের শরীরে কম্বল জড়িয়ে দিয়েছেন নীলফামারী পুলিশ সুপার ও তার পত্নী।
মঙ্গলবার রাতে নীলফামারী রেলস্টেশন, বড় বাজারসহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে শীতে কাতর মানুষদের শরীরে কম্বল জড়িয়ে দেন পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম ও তার পত্নী পুনাক জেলা সভাপতি কানিজ ফাতিমা মিলা। জানতে চাইলে পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম বলেন, গেল কয়েকদিন থেকে ঠান্ডায় বিপর্যস্থ এই এলাকার মানুষ।
বিশেষ করে অসহায় ছিন্নমুল মানুষরা পড়েছেন চরম বিপাকে।গভীর রাতে বের হয়ে এসব মানুষদের শীত নিবারণের চেষ্টা করেছি মাত্র। তিনি বলেন, বিত্তবান মানুষরা যদি এগিয়ে আসেন তাহলে ছিন্নমুল মানুষদের শীত নিবারণে আর কষ্ট থাকবে না।
নিউজ ডেস্কঃ শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশ...
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ...
নিউজ ডেস্ক : দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চা...
নিউজ ডেস্কঃ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ...
নিউজ ডেস্ক : বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ ...

মন্তব্য (০)