• সমগ্র বাংলা

নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : নিরাপত্তার শঙ্কায় খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল ও মাগুরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বিকল্প রুট হিসেবে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে চলাচল করছে বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল থেকেই পদ্মা সেতু হয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহনের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়।

বাসমালিক ও শ্রমিকরা জানান, যাত্রীদের নিরাপত্তা এবং গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল করবে।

এ সিদ্ধান্তের ফলে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে খুলনা-ঢাকা রুটের যাত্রীদের। এ ছাড়া বরিশাল অঞ্চল থেকে ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। মাদারীপুরের টেকেরহাট পর্যন্ত চলাচল করছে পরিবহনগুলো।

মন্তব্য (০)





image

ঢাকা-বরিশাল মহাসড়কে আ. লীগের অবরোধ, যান চলাচল বন্ধ

১

নিজস্ব ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্র...

image

গোপালগঞ্জে ‘ভাঙচুর চালিয়ে ভারতে পলায়ন’, সীমান্ত দিয়ে দেশে...

২

নিজস্ব ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলেছে, গোপালগঞ্জে 'ভাঙচুর চ...

image

গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি

৩

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বালু বোঝাই ট্রাকের সঙ্গে অট...

image

নাশকতার উদ্দেশ্যে যদি কেউ আসতে চায়, প্রতিরোধ করবে বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : সীমান্ত দিয়ে নিষিদ্ধ সংগঠনের কোনও সদস্য কিংবা নাশকতামূলক কর্মক...

  • company_logo